দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে।
নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী এবং মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নেতৃত্বে আগামী দুই বছরে অ্যাটকো সম্প্রচার খাতের উন্নয়ন এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।